উপস্থিত

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৯ অক্টোবর ২০২৬

Read in English

শুধু ঢোকা আর বের হওয়ার সময় একবার লোকেশন দেখি — সারাদিন না।

উপস্থিত আপনার পথ, চলাফেরা বা অফিসের বাইরের লোকেশন রাখে না।

কে দায়িত্বে আছে

আপনার হাজিরার তথ্যের নিয়ন্ত্রক (data controller) আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান — যে প্রতিষ্ঠান আপনাকে উপস্থিত-এ যোগ করেছে। তারা ঠিক করে কোন সাইট, কোন শিফট, সেলফি লাগবে কি না।

উপস্থিত / Dcampus প্রতিষ্ঠানের হয়ে তথ্যগুলো সংরক্ষণ ও প্রক্রিয়া করে (data processor)। আমরা এই তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, আর অন্য কাউকে দিই না। যোগাযোগ: ০১৭৩১৩০৪০৭৪।

আমরা কী রাখি, আর কেন

তথ্যকখন নেওয়া হয়কেনকতদিন রাখা হয়
লোকেশনের একটি বিন্দু (অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নির্ভুলতা)শুধু হাজিরা দেওয়ার মুহূর্তে — ঢোকা আর বের হওয়ার সময়, শিফটের আশেপাশেআপনি অফিসের সীমানার ভেতরে ছিলেন কি না যাচাইআপনি প্রতিষ্ঠানে কাজ করা পর্যন্ত; আপনি চাইলে বা অ্যাকাউন্ট মুছলে তখনই মুছে যায়
যুক্ত ওয়াইফাইয়ের নাম ও BSSIDহাজিরা দেওয়ার মুহূর্তেঅফিসের ওয়াইফাই মিলছে কি না — শক্ত প্রমাণলোকেশনের মতোই
সেলফিশুধু প্রতিষ্ঠান চাইলে, হাজিরা দেওয়ার সময়অন্য কেউ আপনার হয়ে হাজিরা দিচ্ছে কি না ঠেকাতে৬০ দিন, তারপর নিজে থেকে মুছে যায়
ফোনের মডেল ও একটি ফোন-পরিচয় (device ID)অ্যাপে যুক্ত হওয়ার সময়একটি অ্যাকাউন্ট একটি ফোনেই চলবে, যাতে অন্য ফোন থেকে হাজিরা না দেওয়া যায়অ্যাকাউন্ট থাকা পর্যন্ত
অ্যাপের সেটিং (লোকেশন অনুমতি, ব্যাটারি, অটোস্টার্ট)অ্যাপ খুললে আর দিনে একবারঅটো হাজিরা কেন কাজ করছে না, তা মালিককে “ফোনের সমস্যা” হিসেবে দেখাতেশুধু সর্বশেষটি রাখা হয়
নাম, পদ, মোবাইল নম্বরপ্রতিষ্ঠান আপনাকে যোগ করার সময়হাজিরার খাতায় আপনাকে চেনাতেঅ্যাকাউন্ট থাকা পর্যন্ত
ঢোকা-বের হওয়ার সময়, অনুরোধ ও তার কারণহাজিরা ও অনুরোধের সময়বেতনের হিসাব আর বিরোধ মেটাতেপ্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকা পর্যন্ত

আমরা যা কখনো নিই না

কে দেখতে পায়

আপনার প্রতিষ্ঠানের মালিক বা যাকে তাঁরা প্যানেলের পাসওয়ার্ড দিয়েছেন, তাঁরা আপনার হাজিরা, লোকেশনের বিন্দু, সেলফি আর অনুরোধ দেখতে পান। আপনি নিজের হাজিরা ও তার প্রমাণ অ্যাপে দেখতে পান। কারিগরি সমস্যা ঠিক করতে প্রয়োজন হলে আমাদের প্রকৌশলী দেখতে পারেন। আইন অনুযায়ী বাধ্য না হলে আমরা কাউকে তথ্য দিই না।

কোথায় রাখা হয়

তথ্য রাখা হয় ভারতের মুম্বাইয়ের একটি সার্ভারে, এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) আদান-প্রদান হয়। পাসওয়ার্ড উল্টো করে পড়া যায় না এমনভাবে (bcrypt) রাখা হয়।

মুছে ফেলা

শিশু

উপস্থিত শুধু প্রাপ্তবয়স্ক কর্মীদের জন্য। ১৮ বছরের কম বয়সী কারও তথ্য আমরা জেনেশুনে রাখি না।

বদল

এই নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে, আর বড় বদল হলে অ্যাপে জানানো হবে।

Privacy policy

Last updated 9 October 2026

We check your location once when you clock in and once when you clock out — never all day.

Who is responsible

The data controller is your employer: the company that added you to উপস্থিত. It decides the sites, shifts and whether a selfie is required. উপস্থিত / Dcampus stores and processes the data on the employer's behalf as a data processor. We do not sell it, use it for advertising, or share it with anyone else. Contact: 01731304074.

What we collect and why

  • One location fix per punch (latitude, longitude, accuracy), only at the moment of clocking in or out, around shift hours, to confirm you were inside the workplace boundary. Kept while you are employed by that company; deleted on request or when you delete your account.
  • Connected Wi-Fi name (SSID) and BSSID at punch time, to match the office network. Same retention as location.
  • Selfie, only if your employer requires it, at punch time, to prevent proxy attendance. Deleted automatically after 60 days. No face recognition is performed.
  • Device model and a device ID, so that one account works on one phone.
  • App setup status (location permission, battery, autostart), so the employer sees "phone problem" rather than blaming you. Only the latest status is kept.
  • Name, role, mobile number, entered by your employer.
  • Clock-in and clock-out times, requests and their reasons, for payroll and disputes. Kept while the employer's account exists.

We never collect your route, your location outside punch moments, contacts, messages, call logs or photos.

Who can see it

Your employer's owner account (and anyone they share it with) sees your punches, the location point, selfies and requests. You see your own records and their evidence in the app. Our engineers may access data only to fix technical problems. We disclose data only when the law requires it.

Where it is stored

On a server in Mumbai, India. Data travels over HTTPS. Passwords are stored as bcrypt hashes.

Deletion

Employees: Me → My data → Delete account in the app. Selfies, punch locations, Wi-Fi details, name and phone number are removed immediately; clock-in and clock-out minutes remain with the employer for payroll. Companies: Rules → Delete account in the owner panel deletes everything permanently. Or call 01731304074 and we will delete within 7 days. See /delete-account.

Children

উপস্থিত is for adult employees. We do not knowingly keep data about anyone under 18.