অফিসে ঢুকলেই হাজিরা
উপস্থিত একটি হাজিরার অ্যাপ। কর্মী অফিস বা সাইটের সীমানায় ঢুকলে ফোন নিজে থেকে হাজিরা নেয়, না পারলে এক চাপে নিজে দেওয়া যায়। মালিক এক পাতায় দেখেন কে এল, কে দেরিতে, আর মাস শেষে Excel নামিয়ে বেতনের হিসাব করেন।
কর্মীর অ্যাপ নামান
মালিক হিসেবে শুরু করুন
অ্যান্ড্রয়েড ফোনের জন্য। অফিস থেকে পাওয়া ৬ অঙ্কের কোড দিয়ে ঢুকবেন, পাসওয়ার্ড লাগবে না।
শিলা আক্তারহিসাব সহকারী · মিরপুর অফিস
উপস্থিতসকাল ৯:০২
- অফিসের সীমানার ভেতরে, ±১২ মিটার
- অফিসের ওয়াইফাই মিলেছে
- সার্ভারের সময় অনুযায়ী
শুধু ঢোকা আর বের হওয়ার সময় একবার লোকেশন দেখি — সারাদিন না।
কোথায় ঘুরলেন, কার সাথে কথা বললেন, তা উপস্থিত জানে না, রাখেও না। প্রতিটি হাজিরায় কী রাখা হলো, কর্মী নিজের ফোনে দেখতে পান। গোপনীয়তা নীতি পড়ুন
যেভাবে চালু করবেন
- মালিক হিসেবে অ্যাকাউন্ট খুলুনফোন নম্বর, পাসওয়ার্ড আর প্রতিষ্ঠানের নাম। দুই মিনিটের কাজ।
- ম্যাপে অফিসের জায়গা ঠিক করুনঅফিসের মাঝখানে চাপ দিন, সীমানা ১০০ থেকে ৫০০ মিটার। অফিসের ওয়াইফাই যোগ করলে প্রমাণ আরও শক্ত।
- কর্মী যোগ করুনপ্রত্যেকে একটি ৬ অঙ্কের কোড পাবেন। অ্যাপ নামিয়ে কোড দিলেই চালু।
- মাস শেষে Excel নামানউপস্থিত, দেরি, অনুপস্থিত, ছুটি — প্রতিটি কর্মীর দিন ধরে হিসাব।