উপস্থিত

অ্যাকাউন্ট ও তথ্য মুছুন

Delete your উপস্থিত account and data · English summary at the end

কর্মী হলে

অ্যাপে আমি → আমার তথ্য → অ্যাকাউন্ট মুছুন চাপুন। সাথে সাথে যা হয়:

কোন দিন কখন ঢুকেছেন আর বেরিয়েছেন, শুধু সেই সময়টুকু আপনার প্রতিষ্ঠানের কাছে থাকে, কারণ বেতনের হিসাবে এটি লাগে। সেটিও মুছতে চাইলে আপনার প্রতিষ্ঠানকে বলুন, বা আমাদের ০১৭৩১৩০৪০৭৪ নম্বরে ফোন করুন।

অ্যাপ আর নেই? আপনার প্রতিষ্ঠানকে বলুন, তাঁরা প্যানেল থেকে আপনাকে বাদ দিতে পারবেন। অথবা ০১৭৩১৩০৪০৭৪ নম্বরে ফোন করে নাম আর প্রতিষ্ঠানের নাম জানান, আমরা ৭ দিনের মধ্যে মুছে দেব।

মালিক হলে

মালিকের প্যানেলে নিয়ম → অ্যাকাউন্ট মুছুন থেকে, অথবা নিচের ফর্মে ফোন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে মুছতে পারবেন। প্রতিষ্ঠানের সব তথ্য — সাইট, শিফট, কর্মী, হাজিরা, সেলফি, অনুরোধ — স্থায়ীভাবে মুছে যাবে। আগে মাসিক রিপোর্ট নামিয়ে রাখুন।

প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট মুছুন

In English

Employees: in the app, open Me → My data → Delete account. Your selfies, the location and Wi-Fi details of every punch, your name and phone number are removed, and your phone is unlinked. The clock-in and clock-out minutes stay with your employer for payroll. To remove those too, ask your employer or call 01731304074; we act within 7 days.

Owners: use Rules → Delete account in the owner panel, or the form above with your phone and password. This permanently deletes the company and all of its data.